.


গত ডিসেম্বর ২০১১ মহান বিজয় দিবসে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের প্রতীকী আত্মসমর্পণ অনুষ্ঠানে সময়ের প্রয়োজনে সদস্যরা বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে জাতীয় পতাকা গ্রহন করে।  

 

  গত ১৪ ডিসেম্বর ২০১১ শহীদ বুদ্ধিজীবী দিবসে যুদ্ধাপরাধীর বিচার দ্রুত বাস্তবায়নের দাবীতে সময়ের প্রয়োজনে সদস্যরা রায়ের বাজার বধ্যভূমির সামনে সেক্টর কমান্ডারস ফোরামের সাথে মানব বন্ধন করে

.

গত ২৮ অক্টোবর ২০১১ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান এর শাহাদা বার্ষিকীতে সময়ের প্রয়োজনে এই মহান বীরের সমাধিতে পুস্পস্তবক করে এবং তাঁর জীর্ণ সমাধি সংস্কারের দাবিতে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করে।


..

 

  গত সেপ্টেম্বর ২০১১ বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মাদ শেখ এর শাহাদা বার্ষিকীতে যশোরের শারশা গিয়ে সময়ের প্রয়োজনে এই মহান বীরের সমাধিতে পুস্পস্তবক করে।


..


গত ২০ অক্টোবর ২০১১ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদা বার্ষিকীতে সময়ের প্রয়োজনে এই মহান বীরের সমাধিতে পুস্পস্তবক করে

 

মানুষের স্বাস্থ্য সেবার অধিকার নিশ্চিত করতে সময়ের প্রয়োজনে মানবাধিকার বিভাগ ফ্রি মেডিকেল কাম্পেইন এর ব্যবস্থা করেছে। গত ২০/০৫/২০১১ ইং তারিখে ঢাকার মুগদা এলাকায় ডাঃ সুব্রত ঘোষের নেতৃত্বে ফ্রি মেডিকেল কাম্পেইন চালানো হয়।

 

১৯৭১ সালের ১৮ ই এপ্রিল গঙ্গাসাগরের যুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শন করে নিজের জীবনের বিনিময়ে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ বীরের সন্মানের ভূষিত বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মাদ মোস্তফা কামালের ৪০ তম শাহাদাৎ বার্ষিকীতে “সময়ের প্রয়োজনে” স্মরণ সভা ও সন্মাননা প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেঃ কর্নেল(অবঃ) সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, লেঃ কর্নেল (অবঃ)এস, আই, এম, নুরুন্নবী খান বীর বিক্রম, মেজর (অবঃ) কামরুল এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস এর উপাচার্য ডঃ নিতাই চন্দ্র সুত্রধর।

উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে “একাত্তর সাংস্কৃতিক সংঘ” এর সদস্যরা ।

 

১৯৭১ সালের ২০ এপ্রিল মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শন করে নিজের জীবনের বিনিময়ে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ বীরের সন্মানের ভূষিত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের ৪০ তম শাহাদাৎ বার্ষিকীতে সময়ের প্রয়োজনে স্মরণ সভা ও সন্মাননা প্রদর্শন অনুষ্ঠানের ব্যবস্থা করে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন -বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সহধর্মিণী মিসেস মিলি রাহমান, লেঃ কর্নেল(অবঃ) সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী,

নবীন নির্মাতা ফখরুল আরেফিন খান

এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস এর উপাচার্য ডঃ নিতাই চন্দ্র সুত্রধর।

উক্ত অনুষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে একাত্তর সাংস্কৃতিক সংঘ এর সদস্যরা ।

 

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola