একটি সংগঠন যা মানুষ কে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে। মানুষের মাঝে দেশপ্রেম জাগাতে, দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের জন্য কাজ করতে, মনুষ্যত্বের কন্ঠস্বর জাগাতে, শিক্ষার আলোয় জাতিকে আলোকিত করতে, মানুষের মাঝে মানবপ্রেম জাগাতে, গৌরবোজ্জ্বল অতীতের আলোকে ভবিষ্যতকে আরও সমৃদ্ধ করতে,স্বদেশীদের স্বদেশী পণ্য ব্যবহারে উৎসাহী করতে, মানুষ ও পরিবেশ বাঁচাতে, এই দেশ রাঙ্গাতে যে সংস্থার সদস্যরা নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে আজ অবধি, তার নাম "সময়ের প্রয়োজনে"। সময় তার প্রয়োজনেই জন্ম দিয়েছে এই সংগঠন, তাই এটি "সময়ের প্রয়োজনে"।
"সময়ের প্রয়োজনে" আজ দেশ মাতৃকার পাশে এসে দাঁড়িয়েছে।
ইতিহাসের রক্তাক্ত অধ্যায় ১৯৭১ যখন মানুষ ভুলতে বসেছে সেই মুক্তিযুদ্ধের কথা,মুক্তিযোদ্ধাদের কথা, তাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতার কথা; ভুলতে বসেছে দেশের বীর সন্তান বীরশ্রেষ্ঠদের কথা, তখন "সময়ের প্রয়োজনে" তার অস্তিত্বের খোঁজে বের হয়েছে বাংলাদেশের রক্তিম পতাকার মাঝ থেকে, খুঁজে নিচ্ছে তার হারানো অতীতকে, খুঁজে বেড়াচ্ছে তার বীর সন্তানদের।
অস্তিত্বকে বাদ দিয়ে কোন দেশ যেহেতু সামনে আগাতে পারে না, "সময়ের প্রয়োজনে" তাই অতীতকে সাথে নিয়ে আগামীর জন্য কাজ করে যাচ্ছে।
অসহায়, অধিকার বঞ্চিত মানুষের পাশে যখন সহানুভুতির
হাত বাড়ানোর মত কোন মানুষ ছিল না, তখন থেকে "সময়ের
প্রয়োজনে" অধিকার বঞ্চিত মানুষের
জন্য পাশে থেকে কাজ করে যাচ্ছে। "আমরা আছি মানুষের পাশে, শত দিনের শত উপহাসে"
অধিকার বঞ্চিত শিশুদের জন্য অনানুষ্ঠানিক শিক্ষা থেকে শুরু করে তাদের সামগ্রিক ভরণ-পোষণের দায়িত্ত্ব "সময়ের প্রয়োজনে" নিয়েছে। অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ে "সময়ের প্রয়োজনে" কাজ করে যাবে। আর্তের সেবায় "সময়ের প্রয়োজনে" সদা নিয়োজিত...
নতুনের আয়োজনে, এসো সময়ের প্রয়োজনে
তুমিও হতে পারো আমাদের একজন, "সময়ের প্রয়োজনে" একজন...
সময়ের প্রয়োজনেই আমাদের জন্ম। ইতিহাস থেকে স্বাধীনতা, মানুষ থেকে মানবতা, সর্বত্র "সময়ের প্রয়োজনে" তার অস্তিত্বের খোঁজে ...
| ![]()
যোগাযোগ করুন- ০১৯১১-২১৮৮৪৯, ০১৬৭০-০৫০৪৫৯, ০১৬৮১-৩৪৯২২২, ০১৭২০-৯৩৭৫৪৪, ০১৭৫৭-৩২৭৭১৭ facebook-
facebook fan clubs Face-book Group Mahmuduzzaman Babu - Priyo Mrittika (music.com.bd).mp3 |



