.


অক্টোবর ৮, ১৯৭১

October 7, 2010
  • ২নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের শালদানদী মূল ঘাঁটির চারটি অবস্থানের ওপর তিন দিক থেকে অতর্কিত আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে পাকসেনারা তাদের দু‘টি অবস্থান ত্যাগ করে অবশিষ্ট ঘাঁটি দু'টিতে আশ্রয় নেয়। সুবেদার বেলায়েত অতি দ্রুত তাঁর বাহিনী নিয়ে শালদানদী অতিক্রম করে পাকসেনাদের পরিত্যক্ত বাঙ্কারগুলোতে অবস্থান নেন। এতে পাকসৈন্যরা বাজার এলাকা থেকে শালদানদী রেলওয়ে স্টেশনের অবস্থানের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। এই যুদ্ধে শালদানদী রেলওয়ে স্টেশন হানাদার মুক্ত হয়।                                                                                                                                                                                     
  • লন্ডনে বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি বিচারপতি আবু সাইদ চৌধুরী বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টির উদ্দেশ্যে এক সমাবেশে বক্তৃতাকালে এক দল উর্দুভাষী তাঁর ওপর চড়াও হয় এবং সভা পন্ড করার চেষ্টা করে। এতে তিনি সামান্য আহত হন।                    
  • গোপালপুর থানা শত্রুমুক্ত করার জন্য মুক্তিবাহিনী দিনভর ৩" মর্টারের গোলা নিক্ষেপ করেও থানার পতন ঘটাতে না পারলে মেজর হাকিম পুরো থানা রেকি করেন। হানাদারদের অবস্থান রেকি করে ফেরার সময় মেজর হাকিমের কোম্পানীর ১২/১৩ বছরের এক ক্ষুদে মুক্তিযোদ্ধা ভুলু ছদ্মবেশে হানাদারদের ঘাঁটিতে প্রবেশ করে গ্রেনেড আক্রমণ চালায়। এতে ৮ জন হানাদার সৈন্য নিহত হয়।
  • রাজশাহীর উত্তর-পশ্চিম সীমান্ত গ্রাম চাউকায় মুক্তিবাহিনী পাকহানাদারদের ওপর আক্রমণ চালায়। এতে পাকবাহিনীর ৫ জন সৈন্য নিহত হয়।

  • ৮নং সেক্টরে মুক্তিবাহিনী মথুরানগরে অবস্থানরত পাকবাহিনীর দুই প্লাটুন সৈন্যকে আক্রমণ করে। পাকসেনারা পাল্টা আক্রমণ চালালে উভয়পক্ষের মধ্যে চার ঘন্টা গুলিবিনিময় হয়। এই সংঘর্ষে পাকবাহিনীর ১৫ জন সৈন্য নিহত ও ৪ জন আহত হয়। অপরদিকে ৩ জন বীর মুক্তিযোদ্ধা আহত হন।

  • ৮নং সেক্টরের বেতাই সাব-সেক্টরে মুক্তিবাহিনী কামদেবপুরে অবস্থানরত পাকসেনাদের ওপর তীব্র আক্রমণ চালায়। এই আক্রমণে ৩০ জন পাকসৈন্য ও রাজাকার নিহত হয়।

  • পূর্ব পাকিস্তানে ব্যবহারের জন্য ৫ কোটি টাকা দেয়ার একটি চুক্তিপত্র পাকিস্তান সরকার এবং মার্কিন সরকারের মধ্যে স্বাক্ষরিত হয়।

  • শিক্ষা মন্ত্রী আব্বাস আলী খান বগুড়ার আলতাফুন্নেসা ময়দানে দালালদের উদ্দেশ্যে বলেন, দেশে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া সত্ত্বেও ভারত উদ্বাস্তুদের ফিরতে দিচ্ছে না। তিনি দ্বি-জাতিতত্ত্বের আদর্শে বিশ্বাসী করে তোলার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবার ওপর গুরুত্ব আরোপ করেন।

  • নূরুল আমিন পিপিআই প্রতিনিধিকে জানান, তিনি জাতিসংঘের অধিবেশনে যোগদানকারী সদস্য মাহমুদ আলীকে ডেকে পাঠিয়েছেন। কারণ আসন্ন নির্বাচনে দলের কর্মসূচী নির্ধারণের জন্যে তার উপস্থিতি দরকার।
 

অক্টোবর ৭, ১৯৭১

October 6, 2010
  • কাদেরিয়া বাহিনী ভূয়াপুর থানায় অবস্থানরত পাকসেনাদের ওপর আক্রমণ চালায়। এ অভিযানে মুক্তিযোদ্ধারা ভূয়াপুর থানাকে পাকসেনা মুক্ত করে। এতে ৭০/৮০ জন রাজাকার মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড...

Continue reading...
 

অক্টোবর ৬, ১৯৭১

October 5, 2010
  • মুক্তিবাহিনী রাজশাহী জেলার সীমান্ত গ্রাম ঘোষপুরে অবস্থানরত পাকিস্তানী সেনাবাহিনীর ওপর অতর্কিত আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে প্রচন্ড গোলাবিনিময় হয়। এক সংঘর্ষে পাকবাহিনীর অনেক স...

Continue reading...
 

অক্টোবর ৫, ১৯৭১

October 4, 2010
  • কুমিল্লার উত্তরে মুক্তিবাহিনীর গেরিলা যোদ্ধারা আজনাপুর ও জামবাড়ি এলাকায় পাকসেনাদের কয়েকটি টহলদার দলকে আক্রমণ করে। এতে পাকবাহিনীর ১৫জন সৈন্য নিহত ও ২০ জন আহত হয়। অপরদিকে একজন বীর ম...

Continue reading...
 

অক্টোবর ৪, ১৯৭১

October 3, 2010
  • গোপালগঞ্জ মহকুমার কাশিয়ানীর ভাটিয়াপাড়ায় পাকিস্তানি সৈন্যদের অবস্থানের ওপর মুক্তিবাহিনী ত্রিমুখী আক্রমণ চালায়। এতে পাকবাহিনীর ৩০ জন সৈন্য ও ২০ জন রাজাকার নিহত হয়। এ পরাজয়ের প...

Continue reading...
 

অক্টোবর ৩, ১৯৭১

October 2, 2010
  • ২নং সেক্টরে পাকবাহিনীর একটি শক্তিশালী দল মুক্তিযোদ্ধাদের অনন্তপুর ও ধানীকুন্ডা অগ্রবর্তী অবস্থানের দিকে অগ্রসর হয়। পাকসেনারা ভারী কামান ও মর্টারের সাহায্যে মুক্তিযোদ্ধাদের অবস্থা...

Continue reading...
 

অক্টোবর ২, ১৯৭১

October 2, 2010
  • মুক্তিবাহিনী কুমিল্লা, যশোর ও সিলেট সীমান্তে ১৭টি এলাকায় পাকহানাদারদের বিরুদ্ধে একযোগে আক্রমণ চালায়। মুক্তিযোদ্ধাদের আচমকা মর্টার ও কামান হামলায় রণাঙ্গণগুলোতে কয়েক'শ পাকসৈন্য হ...

Continue reading...
 

October 1, 1971

October 1, 2010
  • বগুড়ার সুকানপুর রেলস্টেশনে রাজাকার বাহিনী মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালায়। পরে পাকহানাদাররা রাজাকারদের সঙ্গে যোগ দেয়। হানাদার ও রাজাকারদের সম্মিলিত হামলায় ২০ জন বীর মুক্তিযোদ্...

Continue reading...
 

September 30, 1971

September 30, 2010
* ক্যাপ্টেনমাহবুবের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল কুমিল্লার দক্ষিণে পাকসেনাদের কংসতলাঘাঁটির ওপর অতর্কিতে আক্রমণ চালায়। তিন ঘন্টা যুদ্ধের পর পাকসেনারা এতইবিপর্যস্ত হয়ে পড়ে যে, কংসতলা অ...
Continue reading...
 

Recent Posts