October 21, 2010
-
২নং সেক্টরে মুক্তিবাহিনী মিয়াবাজার পাকঘাঁটির
কিছু দূরে রাস্তার উপর মাইনের সাহায্যে এফ-বুবীট্র্যাপ লাগিয়ে এ্যামবুশ
করে। পাকসেনাদের একটি শক্তিশালী দল এ্যামবুশের দিকে অগ্রসর হলে বুবী
ট্র্যাপের ওপর পড়ে যায় এবং মাইন বিস্ফোরণের ফলে ১৬ জন পাকসেনা নিহত ও ৫
জন আহত হয়।
-
৩নং সেক্টরে
হাবিলদার আকমল আলীর নেতৃত্বে এক কোম্পানী গেরিলা যোদ্ধা পাকহানাদার
বাহিনীর মনোহরদী ঘাঁটি অবরোধ করে। এই অবরোধের সময় ইপিআর-এর যেসব লোক
পাকিস্তানীদের সাথে ছিল তারা মুক্তিযোদ্ধাদের পক্ষে চলে আসে এবং যুদ্ধ
শুরু করে। কেয়কঘন্টা স্থায়ী এই যুদ্ধে ২৫ জন পাকসৈন্য নিহত ও বাকী ১১ জন
বন্দী হয়।
-
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও পিপিপি-র নেতা জুলফিকার আলী ভুট্টোর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
-
ঢাকায়
পিপলস পার্টির সহ-সভাপতি মিয়া মাহমুদ আলী কাসুরী সাংবাদিক সম্মেলেন বলেন,
মুক্তিযোদ্ধারা উপ-নির্বাচনে অংশগ্রহণেচ্ছু ব্যক্তিদের জীবনের প্রতি হুমকি
হয়ে দাঁড়িয়েছে। এই হুমকি অব্যাহত থাকলে এবং পরিস্থিতির অবনতি ঘটলে
পিপিপি উপ-নির্বাচন বর্জন করবে। তিনি প্রার্থীদের ব্যাক্তিগত নিরাপত্তার
দাবি জানান।
-
জাতিসংঘ
মহাসচিব উ'থান্ট ভারত ও পাকিস্তানের কাছে দু'দেশের মধ্যকার উত্তেজনা
হ্রাসের লক্ষ্যে জাতিসংঘকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগের জন্য নতুন
প্রস্তাব করেন।
-
জাতীয়
পরিষদের উপনির্বাচনে ৭৮টি শূন্য আসনের মধ্যে ৭৫টি আসনে ১৯২ জন প্রার্থীর
নাম প্রকাশ করা হয়। এদের মধ্যে ১১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হওয়ার সম্ভাবনার কথা জানা যায়।
Posted by সময়ের প্রয়োজনে ....
October 19, 2010
-
নয়াদিল্লীতে যুগোস্লাভ প্রেসিডেন্ট মার্শাল টিটো
ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে আলোচনা শেষে এক যুক্ত
ইস্তেহার প্রকাশিত হয়। এই ইস্তেহারে পাকিস্তানের বর্তমান সংকট অবসান...
Continue reading...
Posted by সময়ের প্রয়োজনে ....
October 18, 2010
-
হাবিবুর রহমানের নেতৃত্বে ৫০ জন যোদ্ধার একটি দল
সুনামগঞ্জ মহকুমার নিকলি থানায় পাকবাহিনীর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ
চালায়। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের মুখে পাকসেনারা নিকলি ছে...
Continue reading...
Posted by সময়ের প্রয়োজনে ....
October 18, 2010
-
২নং সেক্টরে মুক্তিবাহিনীর একটি শক্তিশালী দল মর্টার ও
আর-আর-এর সহায়তায় পাকসেনাদের বাডিসাঘাট অবস্থানের ওপর আক্রমণ চালায়।
প্রায় দেড় ঘন্টার এই যুদ্ধে ২০ জন পাকসেনা হতাহত হয়। বাডিসা...
Continue reading...
Posted by সময়ের প্রয়োজনে ....
October 17, 2010
-
নয়াদিল্লীতে ভারতের ইন্দিরা গান্ধী ও যুগোশ্লাভ
প্রেসিডেন্ট জোশেফ টিটো এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উভয় নেতা বাংলাদেশ
প্রসঙ্গ নিয়ে মত বিনিময় করেন।
-
মুক্তিবাহিনীর একটি এ্যামবুশ দল কুমি...
Continue reading...
Posted by সময়ের প্রয়োজনে ....
October 16, 2010
-
সকালে তেহরানে পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া ও
সোভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই পদগর্নির মধ্যে দু'ঘন্টা স্থায়ী আলোচনা হয়।
প্রেসিডেন্ট ইয়াহিয়া নিকোলাই পদগর্নির কাছে পাকিস্তানের অ...
Continue reading...
Posted by সময়ের প্রয়োজনে ....
October 11, 2010
-
২নং সেক্টরে মুক্তিবাহিনী রকেট লঞ্চার ও
মেশিনগানের সাহায্যে পাকবাহিনীর কালিরবাজার গ্রামস্থ হেডকোয়ার্টার আক্রমণ
করে। এই আক্রমণে পাকবাহিনীর ১২ জন সৈন্য নিহত ও ৪ জন আহত হয় এবং দু'টি
বাঙ্...
Continue reading...
Posted by সময়ের প্রয়োজনে ....
October 11, 2010
-
মুক্তিবাহিনী কুমিল্লার কান্দিপাড় ও রাজগঞ্জএ
পাকসেনা অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই আক্রমণে পাকবাহিনীর ১০
জন সৈন্য নিহত হয়।
-
নোয়াখালীর
মজুমদারহাট, অনন্তপুর হাট ও পরশুরামে ...
Continue reading...
Posted by সময়ের প্রয়োজনে ....
October 9, 2010
- ৮নং সেক্টরের
গোজাডাঙ্গা সাব-সেক্টরে মুক্তিবাহিনী পাকবাহিনীর মাধবকাঠি ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়। এ আক্রমণে পাকবাহিনীর ৩০
জন সৈন্য নি...
Continue reading...
Posted by সময়ের প্রয়োজনে ....
October 9, 2010
রংপুর জেলার হলিদাবাড়ী অঞ্চলের রাজাকার কমান্ডার হাবিবুর রহমান বিপুল অস্ত্রশস্ত্রসহ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
গাইবান্ধা অঞ্চলরে বিপুর সংখ্যক রাজাকার মুক্তিযোদ্ধাদের কাছে আত...
Continue reading...
Posted by সময়ের প্রয়োজনে ....